সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১:৪৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

যেখানে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ঈদ মোবারক’।

এদিকে, গতকাল এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি (NCP) দেবিদ্বার ; আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাইবোনদের আত্মত্যাগ।


এই পবিত্র কুরবানির ঈদে NCP পরিবার এবার তাদের পাশে দাঁড়াতে চায় আরও একটি বিশেষ মুহূর্তে। আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft