শাহবাগে ঈদের নামাজ পড়লেন হামজা-জামালরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১:৩৫ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ১:৩৯ পিএম

রাজধানীর শাহবাগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা-জামালরা। আজ শনিবার (৭ জুন) সকাল ৭টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটবর্তী চাঁদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়। সেই পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন ফুটবলাররা। হোটেলে ফিরে তারা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে, সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের কারণে বেলা ২টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন তারা। তবে এদিনও অনুশীলন করতে হবে তাদের। বিকেলে জাতীয় স্টেডিয়ামে হবে টিম ট্রেনিং। 

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল। তার আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছেন দলের ফুটবলাররা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft