রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:১০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি গত কয়েকদিন ধরে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

আজ শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন।

তিনি জানান, রাত ১১টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। তাকে বহনকারী বিমানটি রাত ১টা ২০ মিনিটে (শুক্রবার দিবাগত রাত) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত সপ্তাহে ব্যাংককে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft