সাড়া ফেলেছে জোভানের ‘আশিকি’র টিজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:০৬ পিএম

ঈদ উপলক্ষে প্রকাশ পেল ফারহান আহমেদ জোভান ও নাজনিন নিহা অভিনীত নাটক ‘আশিকি’র টিজার। ৫১ সেকেন্ডের এই টিজারে একটি গানেই দেখা গেল প্রেমিক চরিত্রে জোভানের আবেগঘন অভিনয়। 

তবে গান নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জোভানের অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন আর প্রেমিক সাজার ব্যর্থ প্রচেষ্টা।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, গান ভালো হলেও জোভানের এক্সপ্রেশন এতটাই অতিনাটকীয় ছিল যে, তা দেখে হাসি চেপে রাখা দায়।

একজন লিখেছেন ‘অভিনেতা ক্যামেরার সামনে চোখ, ঠোঁট আর হাত দিয়ে যুদ্ধ শুরু করতেছে।’ আরেকজনের ভাষায় “প্রেমিক নয়, এইটা যেন ক্লাস সিক্সের ‘ডায়ালগ প্র্যাকটিস’।”

টিকটক, ইনস্টাগ্রামে শুরু হয়েছে মজার ভিডিও তৈরির ঢল। কেউ করছেন সেই এক্সপ্রেশন নকল, কেউ বানাচ্ছেন মিম। এক কথায়, ‘আশিকি’র টিজার হয়ে উঠেছে মিমারদের উৎসব।

এদিকে জোভান এখনো এ বিষয়ে মুখ খোলেননি। তবে তার ভক্তদের একাংশ বলছেন, গানটি নিয়ে এমন ট্রল করা অনুচিত। তবে সমালোচকদের মতে, যখন অভিনয় বাস্তবতাকে ছাড়িয়ে যায়, তখন তা বিনোদনের বদলে পরিহাস হয়ে দাঁড়ায়। এদিকে অভিনেতা আশাবাদী গানটি সুপারহিট হবে।

ইমরোজ শাওন পরিচালিত ‘আশিকি’ মুক্তি পাবে ঈদে। তবে দর্শকের একাংশের কাছে নাটকের আগেই এই টিজার হয়ে উঠেছে ‘ওরে মন নয়, ওরে হাসির’ উপলক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft