ওটিটিতে শাকিব, নিশো, সিয়াম ও মোশাররফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৩০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ পেতে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা। যা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ইধিকা পাল। ব্যবসা সফল এই সিনেমাটি এবার ওটিটিতে দেখার সুযোগ পাবেন শাকিব ভক্তরা।

একই প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘দাগি’ সিনেমাও। যেটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও তমা মির্জা।

ঈদুল আজহায় দর্শক চাহিদায় থাকা জংলিও প্রকাশ পাবে চরকিতে। এম রহিম পরিচালিত এই সিনেমায় জুটি বাঁধেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী।

এছাড়া নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২’-ও ওটিটিতে দেখতে পাবে দর্শক। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft