সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ১২:১৮ পিএম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে মিছিল করেছেন আন্দোলনরত কর্মকর্তা- কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। তারা সরকারের তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন।

আজ রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ের কর্মচারীরা সচিবালয়ের বাদামতলা চত্বরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর তারা মিছিল নিয়ে খাদ্য উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে যান।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে কালো আইন উল্লেখ করে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীরা।

সমাবেশ থেকে তারা বলেন, যখন মাঠে নেমেছি, তখন দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

গত ২৬ মে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft