দারুস সালাম কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৫:২৪ পিএম

রাজধানীতে দারুস সালাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর তেজকুনিপাড়ায় একটি রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪১ সদস্যদের সবাই উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানান সোসাইটির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি। তারা সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সোসাইটির সেই সদস্যদের, যারা সোসাইটির সূচনালগ্ন থেকে যুক্ত ছিলেন কিন্তু আজ আর আমাদের মাঝে নেই। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন সকলেই।

সভায় জানানো হয়, সমবায় আইন ও সোসাইটির উপ-আইন অনুযায়ী সাধারণ সভাই চূড়ান্ত কর্তৃপক্ষ এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন করা ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব। এই কাঠামো অনুযায়ী সভায় সদস্যদের কার্যকর অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের পর নিয়মিত নির্বাচন না হওয়ায় জেলা সমবায় কর্মকর্তার নির্দেশে গঠিত অন্তর্বর্তী কমিটি দায়িত্ব গ্রহণ করে। দায়িত্বগ্রহণের পর তারা একাধিক অনিয়ম, অব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে, যার মধ্যে রয়েছে:

সদস্যদের রেকর্ড হালনাগাদ না থাকা, রেজিস্ট্রার খাতার অনুপস্থিতি। ‘এ’ ও ‘বি’ ব্লকের জমির বাজার মূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে গেলেও পেশাদারিত্বের অভাব। গুরুত্বপূর্ণ অফিসিয়াল ডকুমেন্টস নিখোঁজ। ৩১.৯৭ একর জমির মধ্যে মাত্র ৪.৭ একর সিটি জরিপে অন্তর্ভুক্ত, বাকি জমির নামে মিসকেস পর্যন্ত হয়নি। দীর্ঘদিন ধরে ভূমি কর পরিশোধ না হওয়া। চলমান মামলাগুলোর হালনাগাদ তথ্যের অভাব। ২০১৯-২০ অর্থবছরের পর থেকে কোনো অডিট না হওয়া। HBRI-এর সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে অগ্রগতি না হওয়া। সদস্যদের জমি বরাদ্দের পরও ব্যবহার না করায় বি ব্লকে অনিরাপত্তা। বকেয়া চাঁদা আদায় না হওয়ায় সোসাইটির তহবিল শূন্য। কার্যক্রম কেবল সভার মধ্যে সীমাবদ্ধ।

সভায় জানানো হয়, ২৩ অক্টোবর ২০২৪ থেকে দায়িত্ব নেওয়ার পর নতুন ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে ৭টি সভা করেছে এবং হাউজিং প্রকল্প বাস্তবায়নে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে।

সভার শেষাংশে সদস্যদের স্বতঃস্ফূর্ত মতামত, পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে সোসাইটিকে একটি কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সভাপতি আবিদ ইকবাল,সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ ওহাবী, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান দানেশ, নাইম আহম্মেদ খান, সাবেক সভাপতি ইমরান হোসাইন, তাহমিনা আক্তার, তৌহিদ চৌধুরী  সহ প্রমুখ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৫১ সালে ড. জোহরা কাজীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। যদিও মেম্বররা দীর্ঘকাল মানে দীর্ঘ চারযুগ এর আলোর মুখ দেখিনি আগামীতে বর্তমান নেতৃত্বের কঠোর শ্রমও আন্তরিকায় হয়তো খুব শিগগিরই সকল সদস্যরা সুফল পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft