আদালতের রায়ের কপি পেলে ইশরাকের সিদ্ধান্ত: ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:৫৯ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যলোচনা করে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর আজ বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, 'আমরা আপিল বিভাগের কোনো রায় এখনও হাতে পাইনি। রায় (কপি) পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।'

'গণমাধ্যমের হেডলাইন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না,' মন্তব্য করেন সিইসি।

বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১ জুন।

ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর এ গেজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft