চট্টগ্রামে কনসার্ট মাতাবে জনপ্রিয় চার ব্যান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৪৮ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ১:৪৯ পিএম

ব্যান্ডের শহর চট্টগ্রামে আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেটস ভাইব চিটাগাং গ্রুভস’ শিরোনামে কনসার্ট। যেখানে পারফর্ম করবে দেশের জনপ্রিয় চার ব্যান্ড। এরই মধ্যে কনসার্টের প্রচারণা ও টিকিট বিক্রি শুরু হয়েছে।

চট্টগ্রামে কনসার্ট নিয়ে বরাবরই বেশ উৎসাহী থাকেন শ্রোতারা। উৎসাহ দেখা যায় দেশের ব্যান্ড তারকাদের মধ্যেও। তাদের মতে চট্টগ্রাম ব্যান্ডের শহর। সেখানে গান গাওয়া অসম্ভব আনন্দের।

চট্টগ্রাম কনসার্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ড ক্যার্নিভালের ভোকালিস্ট টিনু রাশিদ বলেন, ‘চট্টগ্রামকে আমরা গানের শহর বলি, বিশেষ করে ব্যান্ডের শহর বলি। এ শহরে অনেক ব্যান্ডের জন্ম হয়েছে। দেশের অনেক কিংবদন্তি ব্যান্ড তারকার জন্ম বীর চট্টলার বুকে। তাই এখানে গান করার ডাক পেলেই ছুটে যেতে ইচ্ছে করে। অনেকদিন পর সেই ডাক এলো। আমরা প্রস্তুত। আসছি ৩১ মে। চট্টগ্রামে গান গাইতে সবসময় ক্যার্নিভাল আকুল হয়ে থাকে। এই শহর ব্যান্ডের শহর, এই শহর আমাদের শহর। গানে গানে আড্ডা হবে আপনাদের সঙ্গে।’

কনসার্টে ব্যান্ড ক্যার্নিভাল ছাড়া আরও থাকবে কনক্লুশন, উন্মাদ ও আর্টসেল। কনসার্টটি অনুষ্ঠিত হবে শহরের জিইসি কনভেনশন সেন্টারে। ২৯৯ টাকায় গেটসেট রকের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এর টিকিট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft