চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই যোদ্ধাদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ, সেবা বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:৫২ পিএম

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর থেকে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ আছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা।

ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বুধবার দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে হাসপাতালের চিকিৎসা সেবা এখন ‘বন্ধ আছে’।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (তেজগাঁও) আলমগীর কবির সংবাদমাধ্যমকে বলেছেন, বর্তমানে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft