প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:১৫ পিএম

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিল করাসহ চার দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তারা এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সংগঠনটির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ ও আব্দুল্লাহ নোমানসহ অন্যান্যরা।
দাবিগুলো হলো- ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিল করা, জুলাই অভ্যুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করা এবং বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। তবে বহিরাগত নিয়ন্ত্রণ করাটা সবসময় সম্ভব হয় না। তারপরও আমরা এসব বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নিবো।