সালমান-আনিসুল-পলকসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ২:০৪ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৫:৩৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন।

আজ সোমবার (২৬ মে) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন।

এদিন সালমান এফ রহমানকে গুলশান থানার দুই মামলা ও মিরপুর থানার এক মামলায়, আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার দুই মামলায়, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে মিরপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এছাড়া, মোক্তার হোসেন, শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজনকে কাফরুল ও নিউমার্কেট থানার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft