ইসির মূল ফটকের সামনে এনসিপির অবস্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৩:১৬ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ৭:১২ পিএম

পুলিশের বেরিক্যাড ভেঙে নির্বাচন কমিশনের (ইসি) মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা ইসির মূল ফটক ভেঙে ভেতরেও ঢোকার চেষ্টা করেছেন। 

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দুপুর ১টা ২৫ মিনিটে হঠাৎ করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এনসিপির নেতাকর্মীরা। তারা ইসির মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নেয়। পরে এনসিপির নেতাকর্মীরা মূল ফটকের সামনে বসে পড়েন। আর পুলিশ সদস্যরা ফটকের অপর পাশে নির্বাচন ভবনের সীমানায় অবস্থান নেন।

এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft