সুন্দরবন অঞ্চলে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ২:৪৫ পিএম

সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে।

এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যম দিয়ে খবর পেয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft