প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:০৯ পিএম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্প থেকে এএসপি পলাশ সাহার (৩৭) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছ। তিনি র্যাব-৭ এ কর্মরত ছিলেন।
আজ বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম।
পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।