সারাদেশে পলিটেকনিকে ‘শাটডাউন’ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:০৫ পিএম

সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। ছয় দফা দাবি পূরণে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে লাগাতার এ অচলাবস্থা কর্মসূচি চলবে। 

গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।

কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা পাওয়া না পর্যন্ত সারাদেশের ইনস্টিটিউটগুলোতে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ছয় দফা না মানা হলে মৃত্যু অনিবার্য’ স্লোগান ধরেই আন্দোলন চালিয়ে যাবে তারা।

ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ১৬ এপ্রিল তারা ঢাকাসহ সারাদেশে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন শিক্ষার্থীরা সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধের ঘোষণা দেন।

১৭ এপ্রিল সকালে এসে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে দুপুরে তাদের বৈঠক আছে। বৈঠকের আগপর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল ঘোষণা করা হয়। তবে ওই দিন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মন্ত্রণালয়ে না থাকায় অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসু হয়নি।

আন্দোলনরতরা ১৭ এপ্রিল সন্ধ্যায় দেশের সব পলিটেকনিকে মশাল মিছিল করেন এবং ১৮ এপ্রিল শিক্ষার্থীরা জুমার নামাজের পর একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন। ২০ এপ্রিল সারা দেশে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মহাসমাবেশ করে তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত ২২ এপ্রিল ৮ সদস্যের একটি কমিটি গঠন করে। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটিকে তিন সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরইমধ্যে নতুন কর্মসূচি ঘোষণা দিলো কারিগরি ছাত্র আন্দোলন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft