যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৩:৫১ পিএম

আজ শনিবার এবং আগামীকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ সকালে বলেন, 'আজ এবং আগামীকাল দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। 

গত ২৪ ঘণ্টায়ও অনেক জায়গায় হয়েছে। সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বগুড়ায়। 

এছাড়া রাজশাহীতে সাত, চুয়াডাঙ্গা ও তাড়াশে চার, ঈশ্বরদী ও বগুড়ায় দুই এবং টাঙ্গাইলে এক মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। আগামীকালও একই থাকবে। তারপর থেকে কমে যাবে।'

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথা কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ মেঘলা থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft