আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধানসহ গ্রেপ্তার ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১০:৩৬ পিএম

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

ছয়জনকেই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকেও (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোরশেদ আলম মোল্লা জানান, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করে আসছিলেন। র‍্যাব ও পুলিশের তথ্য ছিল আসামিরা সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft