হাসপাতাল ছেড়ে বাসায় মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩:৫৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ৭:০১ পিএম

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেন তিনি। বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানী ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ১ মার্চ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft