প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:৩১ পিএম

শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। 

দায়িত্বে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার তিনজন বিশেষ সহকারীকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft