হামে আরও ৪ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৯৭
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে চার মাসের কিছু বেশি সময়ে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৬ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ছিল ৭০২। মাত্র ২৬ দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ৭৯৭-এ পৌঁছেছে।

একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আট শিশু। এর মধ্যে পরীক্ষায় ১৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। তাদের মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft