প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম

সাবেক প্রেমিকের ফিরে আসা নিয়ে এক মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে সাবেক প্রেমিকের ফিরে আসাকে সমর্থন করেন না বলে মন্তব্য করেন তিনি।
তমাকে প্রশ্ন করা হয়, কোনো সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা তিনি কখনও করেছেন কি না?
জবাবে তমা মির্জা বলেন, ‘প্রশ্নই ওঠে না! যে চলে গেছে, সে চলে গেছে। আর সে যদি ফিরে আসে তাকে নেওয়া উচিত নয়, কারণ তাকে অন্য কেউ নেয়নি। অথবা সে বেটার কাউকে পায়নি, এজন্য ফিরে এসেছে।’
মজার ছলে করা অভিনেত্রীর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।
জ/উ