প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:২০ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গতকাল রবিবার (১৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১১টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৯টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩৫টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
জ/উ