প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সজীব চন্দ্র দেবনাথ (২২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার বরেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বটতলী এলাকা থেকে ৬০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে। এঘটনায় শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তীতে এসআই রতন কুমার ও এএসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যায় করজগ্রাম বটতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাশী করে সজীবের নিকট থেকে ৬০পিস ইয়াবাসহ সজীবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল নান, এ ঘটনায় রাতেই সজীবের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে|