প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩১ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদ কুলসুম মনি বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা এবং সর্বমোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি (বিভিন্ন প্রকল্প হতে)২৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা এবং উন্নয়ন সহায়তা ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ২০ লাখ টাকা। এ বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার, পৌরসভার সহকারী প্রকৌশলী মান্নানুল ইসলাম,সহকারী প্রকৌশলী মস্তফা আমির সাদ্দাম, হিসাবরক্ষক সোহরাব হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।