হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:০৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। হামে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজন রয়েছেন।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে সারা দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft