দেশে এসেছে ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৫৭ পিএম

ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছায়।  

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশসহ দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। 

এ সময় মন্ত্রণালয়ের পক্ষে থেকে ৩৫ হাজার টাকা করে মরদেহ পরিবহণ ও দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। রাতে চার ভাইয়ের মরদেহ নেওয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। বুধবার (২০ মে) সকালে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।   

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft