চতুর্থ শ্রেণির ছাত্রী কে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৬ পিএম

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী কুলসুম (১০) কে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম হাসান লিমন শেখ(২১) কে গ্রেপ্তার করে র‍্যাব-১৩। 

গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নিহত কুলসুম বল্লমঝাড়ের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে গ্রেপ্তার হওয়া লিমন শেখ ওই এলাকার জহুরুল ইসলাম শেখের ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিবেশী লিমন শেখ প্রায়ই কুলসুমকে উত্ত্যক্ত করত। তারই জেরে ঘটনার কিছুদিন আগে তাদের মধ্যে কথা-কাটাকাটিও হয়। গত বছরের ২৪ নভেম্বর কুলসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন : আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, কুলসুমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

এই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার নিহতের মা মোছাঃ রেজিনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই র‍্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খামার বল্লমঝাড় গ্রামে অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft