রাণীনগরে মাদক মামলায় গ্রেপ্তার ২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:০৪ পিএম

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের এদিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, মাদক মামলার আসামীরা বাড়ীতে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শমসের আলীর ছেলে বকুল প্রামানিক (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই দিন সকালে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আরিফুর রহমান পিন্টু (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী এবং তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft