নতুন মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-05-13T14:52:23+06:00
2026-05-13T16:45:51+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
নতুন মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৪:৪৫ পিএম
নতুন মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর
চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস।

মামলা সূত্রে জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন তিনি গুলিবিদ্ধ হন। দু’দিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট ২০০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com