হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে আরও একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬৯৩ জন।

১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ১৮ জন।
   
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৪ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ২২০ জনের মৃত্যু হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft