খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার বিরুদ্ধে মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।

মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার নেতাকর্মীরা জড়ো হন। অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নেপথ্য সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আরও পড়ুন : আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে যারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এমন আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান তিনি। একইসঙ্গে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গেল ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এক বছরের জন্য খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft