নেত্রকোণায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, গাছ কাটা ও মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী নাজিম উদ্দিন ও জসিম মিয়া অভিযোগ করেন, চাঁন মালেক, রাসেল ও ওয়াজেদ রতনসহ একটি প্রভাবশালী গোষ্ঠী ১৪৫ ধারা জারি থাকা জমিতে জোরপূর্বক প্রবেশ করে গাছপালা কেটে ও মাটি সরিয়ে নিচ্ছে। তারা বলেন, আদালতের নির্দেশ মেনে চললেও প্রতিপক্ষ তা উপেক্ষা করে দখলচেষ্টা চালাচ্ছে।

অভিযোগ অস্বীকার না করে চাঁন মালেক বলেন, জমির রেকর্ড তাদের নামে তাই তারা জমিটি দখলে নেবেন।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে এবং ভুয়া মামলার আশঙ্কাও রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft