টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠাস্থল পরিদর্শন করলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:২৭ পিএম

টাঙ্গাইলে মঙ্গলবার (১ বৈশাখ) প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেছেন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সোমবার দুপুরে তারা টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পরিদর্শনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বছরের প্রথম দিনে বাংলাদেশের প্রথম কৃষক কার্ড চালু হতে যাচ্ছে, যা টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ কারণে আগামীকাল টাঙ্গাইলসহ সারা দেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। পাইলটিং শেষে আগামী চার বছরের মধ্যে সারাদেশে এই কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৫ জন কৃষকের হাতে নিজে কৃষি কার্ড তুলে দেবেন এবং গাছের চারা বিতরণ করবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft