নাটোরের বাগাতিপাড়া উপজেলায় থামানো যাচ্ছে না মাটি খেকোদের
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম

রাত যতই গভীর হয় ততই বাড়ে শব্দ। এ শব্দ স্ক্যাভেটরের ও মাটি বোঝাই গাড়ির। বিকট শব্দে অতিষ্ঠ স্থানীয়রা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাটি খেকোদের উৎপাত বাড়তে থাকে। ফসলি জমির কেটে সাবাড় করে দিচ্ছে মাটি খেকোরা। সংঘবদ্ধ এ সিন্ডিকেটের কাছে অসহায় উপজেলা প্রশাসন। এতক্ষণ বলছিলাম নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কথা।

স্থানীয়রা জানান, উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাঁকফো বাসুপাড়া  রয়েছে মাটি খেকোদের প্রভাব। কৃষি জমি কেটে পুকুর খনন করছে তারা। ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে এসব মাটি বেচাকেনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এতে করে কমছে ফসল উৎপাদন। কমছে কৃষিজ জমি। হুমকির মুখে জীববৈচিত্র্য। নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট।

সংশ্লিষ্টরা বলছেন, রাত গভীর হলেই  জমে ওঠে মাটি কাটার মহোৎসব। প্রশাসনের অভিযান এড়াতে রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে থাকে মাটি খেকোদের নিয়োগকৃত পাহারাদার।

৩ এপ্রিল শুক্রবার সরেজমিনে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাঁকফো বাসুপাড়া এলাকা ঘুরে দেখা যায়, স্ক্যাভেটরের মাধ্যমে বাসুপাড়া মন্দিরের পার্শে কৃষি জমি কেটে পুকুর খনন চলছে।   
ইতোমধ্যে মাটি সিন্ডিকেট নেতৃত্ব দিচ্ছেন, স্থানীয় কথিত যুবদল নেতা,ওসমান গাফফার, স্বাধীন, ইসলাম,সহ যুবদলের সদস্যরা।
বাসুপাড়া মন্দিরের পার্শে কৃষি জমি থেকে মাটি বিক্রি করে  লাখ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা।

প্রতিনিয়ত কৃষি জমি ও গ্রামীণ রাস্তার ওপর দিয়ে মাটি বহনকারী গাড়ি চলাচলের কারণে নষ্ট হচ্ছে খেত ও ফসল। পাশাপাশি ধুলোবালিতে একাকার হচ্ছে বসতবাড়ি। এসবের প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি দেখিয়ে থাকে সিন্ডিকেট সদস্যরা।

মাটিকাটা বিষয়ে বাসুপাড়া ওয়ার্ড যুবদলের নেতা ওসমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাম্ভিকতার সইতে বলেন, কোন অনুমতি নেই তবে আমার ভাতিজা সাংবাদিকসহ বেশ কিছু  সাংবাদিকদের সাথে আলোচনা করে তাদের চা খাওয়ার টাকা পয়সা দিয়ে ছোট্ট একটি পুকুর খননের কাজ করছেন তিনি। এছাড়াও তিনি বলেন,আপনি আমার সঙ্গে দেখা করেন আপনার জন্য ব্যস্থা করা হবে। ভাতিজা না থাকলে পুকুর খনন করা কি সম্ভব হতো বলেন তিনি।
  
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায় সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আলাউদ্দিন কে মুঠোফোনে মাটি কাঁটার কথা জানাল তিনি বলেন , ঠিক আছে বিষয় টা আমি দেখবো বলে ফোন কেটে দেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft