প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) ওই কক্ষের ভেতরে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।
হল সূত্রে জানা গেছে, অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন।
কক্ষটির ভেতর তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ৩টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে হলে দেখা যায়নি।