সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: তাহের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমাদের বোধগম্য নয়।

বুধবার সংসদ ভবনে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. আব্দুল্লাহ তাহের।

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, সংসদে আমাদের এমপিদের ভূমিকা কী হওয়া, সেই ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সে কারণে সংসদের ফরমালিটিজ, ক্রাইটেরিয়া, ভাষা-এসব বিষয়ে কিছুটা বুঝিয়ে দিয়েছি।

স্পিকারের বিষয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যখন প্রস্তাব আসবে জানাবো।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   সংসদ অধিবেশন   জামায়াতে ইসলামী   ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft