দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম

চলতি ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতের গত বছরের তুলনায় ১০ ধাপ উপরে উঠেছে। ২০২৫ সালে ভারতের অবস্থান যেখানে ছিল ৮৫তম, বর্তমানে তা ৭৫তম স্থানে উন্নীত হয়েছে। তবে এই র‍্যাঙ্কিং বা অবস্থানের উন্নতি হলেও ভারতীয় পাসপোর্টধারীদের জন্য দুঃসংবাদ রয়েছে। কাগজে-কলমে ভারতের শক্তি বাড়লেও গত বছরের তুলনায় দেশটি দুটি দেশে ভিসা ছাড়া সরাসরি প্রবেশের অধিকার হারিয়েছে।

২০২৫ সালে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৭টি দেশে ভিসা-মুক্ত (অন-অ্যারাইভাল ভিসা) যাতায়াত করতে পারতেন। কিন্তু ২০২৬ সালের শুরুর দিকে সেই সংখ্যাটি কমে দাঁড়ায় ৫৫-তে। যদিও ফেব্রুয়ারি নাগাদ নতুন একটি দেশ তালিকায় যুক্ত হওয়ায় বর্তমানে ৫৬টি দেশে ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশের অনুমতি রয়েছে। গত বছরের তুলনায় এখনো একটি কম। মূলত ইরান এবং বলিভিয়া, এই দুটি দেশ তাদের ভিসা নীতিতে পরিবর্তন আনার কারণেই ভারতের এই তালিকায় কাটছাঁট হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনী নিরাপত্তায় লামার মিরিঞ্জায় ৪ দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

২০২৫ সালের নভেম্বরে ইরান ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত সুবিধা স্থগিত করে। মূলত মানবপাচার রোধ এবং ভারতীয় নাগরিকদের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় তেহরান এই কঠোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বলিভিয়া তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনে ভারতীয়দের জন্য ই-ভিসা চালু করেছে, যার ফলে দেশটিতে ভ্রমণের আগে এখন অনলাইনে অনুমোদনের প্রয়োজন পড়ে। হেনলি ইনডেক্সের নিয়ম অনুযায়ী, ভ্রমণের আগে কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন হলে সেটি আর ভিসা-মুক্ত তালিকায় গণ্য হয় না।

প্রশ্ন উঠতে পারে যে ভিসা-মুক্ত দেশের সংখ্যা কমলেও ভারতের র‍্যাঙ্কিং কীভাবে ১০ ধাপ বাড়ল। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত একটি প্রতিযোগিতামূলক তালিকা। অর্থাৎ ভারতের স্কোর কিছুটা কমলেও অন্যান্য অনেক দেশের পাসপোর্টের মান গত এক বছরে আরও বেশি অবনমিত হয়েছে। ফলে সেই দেশগুলোর তুলনায় ভারতের অবস্থান তুলনামূলকভাবে সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৬ সালের এই নতুন র‍্যাঙ্কিংয়ে ভারত এখন নাইজার এবং আলজেরিয়ার মতো দেশগুলোর সাথে একই অবস্থানে অবস্থান করছে। সূত্র: এনডিটিভি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft