নির্বাচনী নিরাপত্তায় লামার মিরিঞ্জায় ৪ দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম

দেশের অন্যতম পর্যটন স্পট ও মেঘ কুয়াশার জন্য পরিচিত বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ ও অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ এলাকার সব রিসোর্ট ও কটেজে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার লামা উপজেলা পরিষদ হলরুমে আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে কোর কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় লামা ও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ

সভায় জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পর্যটন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত লামা উপজেলার সব রিসোর্ট ও কটেজে পর্যটক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিসোর্ট মালিক, পর্যটক ও সংশ্লিষ্ট সকলকে এ সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন আশা করছে, এ সিদ্ধান্তের ফলে নির্বাচনকালীন সময়ে লামা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft