এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-15T14:44:00+06:00
2026-02-15T14:44:00+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম 
এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতার ফখরুদ্দিন পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


অভিযান সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হলে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশিতে তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়। 

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com