ভোটে নির্বাচিতদের সাংবিধানিক স্বীকৃতি ‘গেজেট’ প্রকাশ আজ

অনলাইন ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদ।

2026-02-13T17:09:38+06:00
2026-02-13T17:09:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ভোটে নির্বাচিতদের সাংবিধানিক স্বীকৃতি ‘গেজেট’ প্রকাশ আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম 
ভোটে নির্বাচিতদের সাংবিধানিক স্বীকৃতি ‘গেজেট’ প্রকাশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদ।

তিনি বলেন, সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথ মিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সচিব জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোথাও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় সেগুলোর গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের বিষয়ে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে কি না– সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।

  বিষয়:   জাতীয়  নির্বাচন  গেজেট প্রকাশ 

Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com