কালকিনিতে প্রায় ৪ মণ জাটকা জব্দ,২৮ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-25T13:05:26+06:00
2026-01-25T13:05:26+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কালকিনিতে প্রায় ৪ মণ জাটকা জব্দ,২৮ হাজার টাকা জরিমানা
মাদারীপুর প্রতিনিধি
⏲ ১:০৫ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৬ | রোববার
কালকিনিতে প্রায় ৪ মণ জাটকা জব্দ,২৮ হাজার টাকা জরিমানা
Advertisement
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাটকা বিক্রির অভিযোগে মোট ২৮ হাজার টাকা জরিমানাও করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে কালকিনি বাজারের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও কালকিনি থানা পুলিশের সদস্যরা অংশ নেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়। পরে জাটকা বিক্রির অভিযোগে বিভিন্ন মাছ ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান,"ইলিশের উৎপাদন বাড়াতে সরকার জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত