রায়পুরে গ্যাসের দোকানে ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশজুড়ে

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে গ্যাস মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে একটি গ্যাসের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়পুর পৌরসভার মেসার্স বন্ধন ট্রেডার্স গ্যাসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

2026-01-23T17:34:52+06:00
2026-01-23T17:34:52+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রায়পুরে গ্যাসের দোকানে ৫০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
⏲ ৫:৩৪ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৬ | শুক্রবার
রায়পুরে গ্যাসের দোকানে ৫০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে গ্যাস মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে একটি গ্যাসের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়পুর পৌরসভার মেসার্স বন্ধন ট্রেডার্স গ্যাসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদ রুবেল হোসেন এর সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  বিষয়:   দেশজুড়ে  লক্ষ্মীপুর  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত