ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরও ৩৪ জন

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বিকেলে (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এসব তথ্য জানানো হয়।

2026-01-15T18:32:03+06:00
2026-01-15T18:39:51+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরও ৩৪ জন
অনলাইন ডেস্ক
⏲ ৬:৩২ পিএম | ১৫ জানুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরও ৩৪ জন
Advertisement
দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বিকেলে (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এসব তথ্য জানানো হয়।

কন্ট্রোলরুমের তথ্য বলছে, নতুন রোগীর সংখ্যা নিয়ে চলতি বছরের প্রথম ১৫ দিনে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭১৫ জন। তবে এরমধ্যে ৫১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পান।


আর চলতি বছরে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

অধিদপ্তরের তথ্য আরও বলছে, ডেঙ্গুরোগে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৫ জন।

প্রসঙ্গত, ২০২৫ সালে এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হোন ১ লাখ ২ হাজার ৮৬১ জন।

এর আগে ২০২৪ সালে এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়, সেবছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। তার আগে ২০২৩ সালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, আর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


  বিষয়:   জাতীয়  স্বাস্থ্য  ডেঙ্গু  মৃত্যু  আক্রান্ত 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত