রৌমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

রৌমারীতে থানা মোড় এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমা্না করা হয়েছে।

2026-01-14T19:32:59+06:00
2026-01-14T19:32:59+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রৌমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
⏲ ৭:৩২ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৬ | বুধবার
রৌমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রৌমারীতে থানা মোড় এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। বুধবার দুপুরের দিকে উপজেলা থানা মোড়ে এ অভিযান চালানো হয়।


উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান, সড়কের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হয় এবং সড়ক পরিবহন আইনে পৃথক ৩টি মামলায় রফিকুল ইসলামের ১০, জহুরুল ইসলামের ১০ ও খাদেদা নাহিদ এর ৫ হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন রৌমারী থানার এসআই আনারুল হক সহ সঙ্গীয় ফোর্স। 

তিনি আরো জানান, থানা মোড় এলাকায় প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।


  বিষয়:   দেশজুড়ে  কুড়িগ্রাম  জরিমা্না  উপজেলা প্রশাসন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত