ঝিনাইদহে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অবিস্ফোরিত গ্রেনেড

ঝিনাইদহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-11T16:16:33+06:00
2026-01-11T16:28:06+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঝিনাইদহে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অবিস্ফোরিত গ্রেনেড
ঝিনাইদহ প্রতিনিধি
⏲ ৪:১৬ পিএম | ১১ জানুয়ারি, ২০২৬ | রোববার
ঝিনাইদহে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অবিস্ফোরিত গ্রেনেড
Advertisement
ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি নির্মাণের প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে যৌথ বাহিনীকে অবহিত করা হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধার করা গ্রেনেড দুটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে এবং যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত