দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিলেও এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

আরও পড়ুন : ডা. তাসনিম জারার পর এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাজনূভা জাবীন

বিএনপির নেতারা বলছেন, ‘তারেক রহমানের এই সফর দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।’

এদিকে কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft