ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ইসি ছাড়লেন তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ পিএম

ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি।

ইসি থেকে বের হয়ে রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয়েছে তারেক রহমানের গাড়িবহর।

এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের ছবি তোলা হয় এরপর আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তিনি।

আরও পড়ুন : ইসির উদ্দেশে যাত্রা করলেন তারেক রহমান

এনআইডি ডিজি বলেন, ‘এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের মোবাইলে এসএমএস যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।’

এদিকে, একসঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয় পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

জ/উ




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft