মায়ের সঙ্গে দেখা করে গুলশানের বাসায় তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশানের বাস ভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান তারেক রহমান।

এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন বলে জানা গেছে। লাল সবুজ বাসে বসেই তিনি নিজ বাসায় ফিরেছেন।

আরও পড়ুন : নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান : তারেক রহমান

এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। তারেক রহমান হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বেগম খালেদা জিয়া   বিএনপি   তারেক রহমান   ডা. জুবাইদা রহমান   জাইমা রহমান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft