ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:৩৯ পিএম

কোনও ব্যাংক ভালোভাবে না চললে সেখানে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন (ইআরএফ) আয়োজিত ব্যাংক খাত বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ২০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে। এর ব্যত্যয় হলে শাস্তি দেয়া হবে। শুধুমাত্র মালিকরা এককভাবে কোনও ব্যাংক ধ্বংস করতে পারে না। এর জন্য কর্মকর্তারাও দায়ী। এ সময় একীভূত  হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : দেশের বর্তমান রিজার্ভ ৩২.৪৮ বিলিয়ন ডলার

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল রয়েছে। বছর শেষে আইএমএফের ঋণ ছাড়াই বৈদেশিক মুদ্রার মজুদ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলার দাঁড়াবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft